BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গুরুত্বপূর্ণ জয়ে বিশ্বকাপের আশা জিইয়ে রাখল ইতালি

গুরুত্বপূর্ণ জয়ে বিশ্বকাপের আশা জিইয়ে রাখল ইতালি

বিটিসি স্পোর্টস ডেস্ক: মিইয়ে আসা সম্ভাবনায় প্রাণের সঞ্চার করতে পারল ইতালি। সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন আর নেই বললেই চলে। তবে বড় জয়ে অন্তত বাছাইয়ের প্লে-অফে খেলার আশা উজ্জ্বল করতে পারল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারায় ইতালি।

ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে ইতালিকে এগিয়ে নেন মোইজ কিন। ৩৮তম মিনিটে ব্যবধান বাড়ান মাতেও রেতেগি। ৭৪তম মিনিটে ফ্রানেচেস্কো পিও এস্পোজিতো গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন।

দুই মিনিট পর একটি গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি স্বাগতিক এস্তোনিয়া।

এ দিনই আরেক ম্যাচে ইসরাইলকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে জায়গা করে নেওয়া একরকম নিশ্চিত করে ফেলেছে নরওয়ে। ছয় ম্যাচের সবকটি জিতে তাদের পয়েন্ট ১৮।

বিশ্ব ফুটবলের ঐতিহাসিক পরাশক্তি ইতালি গত দুটি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বাছাই উতরাতে। এবার এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইতালি আছে দুইয়ে। ছয় ম্যাচে ৯ পয়েন্ট ইসরাইলের।

মঙ্গলবার উদিনেতে ইসরাইলকে হারাতে পারলেই দ্বিতীয় স্থান নিশ্চিত হবে ইতালির।

গাণিতিকভাবে এখনও নরওয়েকে ছোঁয়া সম্ভব জেন্নারো গাত্তুসোর দলের। তবে দুই দলের গোল ব্যবধানের পার্থক্য ঘোচানোর বাস্তব সম্ভাবনা নেই। নরওয়ের গোল ব্যবধান এখন ২৬, ইতালির স্রেফ ৭! গ্রুপ রানার্স আপ হয়ে প্লে-অফ খেলে বিশ্বকাপের ঠিকানা পাওয়াই এখন তাদের সম্ভাব্য পথ।

সেই বাস্তবতাকেই মেনে নিয়েছেন ইতালির কোচ ও ২০০৬ বিশ্বকাপজয়ী তারকা গাত্তুসো।

“ইতিবাচক অনেক কিছুই আছে। নিজেদের পথেই ছুটতে হবে আমাদের। নরওয়ে বা ইসরাইল নিয়ে ভাবছি না আমরা। আমরা জানি আমাদেরকে কী করতে হবে এবং ভালো যা কিছু করেছি, সেসবকে আলিঙ্গন করেই আমরা ছুটতে চাই।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ