BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজায় ইসরাইলি জিম্মিদের হস্তান্তর শুরু

গাজায় ইসরাইলি জিম্মিদের হস্তান্তর শুরু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক রেডক্রস (আইসিআরসি) জানিয়েছে, গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে জিম্মি ও বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) সকালে প্রথম পর্যায়ে কয়েকজন ইসরাইলি জিম্মিকে উত্তর গাজায় রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের হস্তান্তর শুরু করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরইমধ্যে প্রথম ধাপে সাতজন ইসরাইলি জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে সাত জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে তারা হলেন যমজ সন্তান গালি এবং জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল।

এদিকে জিম্মি মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে উল্লাসে ফেটে পড়েছেন হাজারো ইসরাইলি নাগরিক।

জিম্মিদের মুক্তির খবরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন, গান গাইছেন এবং কেউ কেউ ইসরাইলের পতাকা উড়াচ্ছেন।

হামাসের হাতে থাকা ইসরাইলি জিম্মি গাই গিলবোয়া-দালালের বাবা ইলান দালাল জানিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে তার ছেলেকে আইডিএফের কাছে হস্তান্তর করা হবে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেটজকে তিনি বলেন, আমার ছেলেকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৫ মিনিটের মধ্যে তাকে আইডিএফের কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে এবং তারপর সে এখানে আসবে।

তিনি আরও বলেন, একটি স্বপ্ন সত্যি হয়েছে, আমরা উচ্ছ্বসিত, খুব উত্তেজিত এবং তাকে জড়িয়ে ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ