BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু – উপাচার্য

গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু – উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: গবেষণা ও তথ্যের জন্য রুয়েটকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গবেষকদের মিলনমেলায় পরিণত হওয়া আমাদের আয়োজিত আন্তর্জাতিক সম্মেললের লক্ষ্য হলো গবেষণা ও তথ্যের জন্য রুয়েটকে বিশ্বব্যাপী কেন্দ্রবিন্দুতে পরিণত করা।

এ ধরণের আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষাবিদ ও শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করতে পারি; যেখানে আমরা ধারণা বিনিময় করতে পারি, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত বিশ্বের সাথে নিজেকে আপডেট রাখতে পারি এবং আগামীর সমস্যা ও চ্যালেঞ্জগুলোকে সমন্বিতভাবে সমাধান করতে পারি।’

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রুয়েটে আয়োজিত ‘সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন্স’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স (আইসিসিইআই) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রুয়েটের অডিটোরিয়ামে তিন দিনব্যাপী (১২-১৪ ডিসেম্বর) এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ।

সমাপনী অনুষ্ঠানে কনফারেন্সে উপস্থাপিত পেপারের মধ্য থেকে তিন জন গবেষককে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন, শ্যামল আচারিয়া, তানজিম রশিদ এবং আনিকা তাসনিম।

সমপানী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম।

কনফারেন্সে সভাপতিত্ব করেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম. জহুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির সেক্রেটারী ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।

কনফারেন্সের আয়োজকদের দেয়া তথ্যমতে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১১ টি মৌলিক বিষয়ের উপরে আয়োজিত এই কনফারেন্সে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন ও থাইল্যান্ড সহ দেশ ও বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৭৫ জন একাডেমিশিয়ান ও গবেষকরা অংশ নিয়েছেন।

এইবারের কনফারেন্সে জন্য সর্বমোট মোট ১ হাজার ১৯৬টি পেপার জমা পড়ে। যার মধ্যে গৃহীত হয় ৪৮৬ টি পেপার। গৃহীত পেপারের মধ্যে ৪৭৫ টি টেকনিক্যাল পেপার এবং ১১ টি কি-নোট পেপার ছিল। কনফারেন্সে সর্বমোট ৫৪ টি টেকনিক্যাল সেশন ও ৪ টি কি-নোট সেশন অনুষ্ঠিত হয়।

এদিকে আয়োজক কমিটির পক্ষ থেকে কনফারেন্সের শেষ দিনে ১৪ ডিসেম্বর রবিবার কনফারেন্স ট্যুরের আয়োজন করা হয়েছে। উক্ত কনফারেন্স ট্যুরের মাধ্যমে অংশগ্রহণকারীরা রাজশাহী অঞ্চলের উল্লেখযোগ্য সিভিল অবকাঠামো, কাঠামোগত প্রকৌশল স্থান পরিদর্শনের সুযোগ পাবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক লালমনিরহাটে ঝড়ে অসংখ‌্য গ্রাম লন্ডভন্ড ! ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ লালমনিরহাটে রেলের ৭০০ কোয়ার্টার ঝুঁকিপূর্ণ, থাকেন বহিরাগতরা : রাতে বসে মাদকের হাট রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৬ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে সেরা বাংলাদেশ