BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গফরগাঁওয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন

গফরগাঁওয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে গফরগাঁও উপজেলার মশাখালী-মুখী সড়কের আকিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা বলতে পারছে না কেউ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মশাখালী ইউনিয়নের আকিয়াপুর গ্রামের এহসান হাবিব একটি পিকআপ ভ্যান চালাতেন। এটির মালিক মুইদ সিদ্দিক ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের চান্দুরাটি গ্রামের বাসিন্দা। ২২ লাখ টাকায় প্রায় ১৫ মাস আগে পিকআপ ভ্যানটি কিনেছিলেন তিনি। গতকাল রাত তিনটার দিকে মশাখালী-মুখী সড়কের আকিয়াপুর এলাকায় পিকআপ ভ্যানটি রেখে চালক এহসান হাবিব বাড়িতে খেতে যান। এরপর তিনি ফিরে দেখেন পিকআপ ভ্যানটিতে আগুন জ্বলছে।

মুইদ সিদ্দিক বলেন, পিকআপ ভ্যানটি নিয়ে চালকের মাছের খাদ্য আনতে যাওয়ার কথা ছিল। কিন্তু বাড়ির সামনে গাড়ি রেখে তিনি বাড়িতে খেতে যান। তার যাওয়ার ১০ মিনিটের মধ্যেই পিকআপটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশের লোকজন বের হয়ে দেখেন, তিনটি মোটরসাইকেলে পাঁচ থেকে ছয়জনের একটি দুর্বৃত্ত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। তাদের সবার মুখে মাস্ক পরা ছিল। স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নেভান।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বিটিসি নিউজকে বলেন, ‘ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছে। কীভাবে কী হলো, আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ