BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি : শিল্প উপদেষ্টা

গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি : শিল্প উপদেষ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি: শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা জুলাই-আগস্টে আত্মহুতি দিয়েছেন, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্যই গণভোটের আয়োজন করা হয়েছে।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই গণভোট আয়োজন করা হয়েছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সেই অবস্থান স্পষ্ট করবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং এই সনদ বাস্তবায়নেও সরকার ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি মো. সেলিম রেজা ফারুক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দৌলতদিয়ায় বাস ডুবি: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা সোনারগাঁওয়ে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেটকার, আহত-৪ হামের ভ্যাকসিন আনতে দ্রুত কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা”