BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে পার্কিং করা ট্রাকে আগুন

গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে পার্কিং করা ট্রাকে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজসংলগ্ন আকিজ পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকিজ পেপার মিলের মালামালবাহী একটি ট্রাক কারখানার সামনে পার্ক করা ছিল। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গজারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে একই কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। সকাল ছয়টার দিকে সেখানে একটি ট্রাকেও আগুন দেওয়া হয়। ফলে পদ্মা সেতু দিয়ে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে সকাল সাড়ে আটটার দিকে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়।

এ ছাড়া মুন্সীগঞ্জের মুক্তারপুর–ঢাকা সড়কের মুক্তারপুর সেতুতেও পুলিশের কড়া নিরাপত্তা অবস্থান দেখা গেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. সোহেল চৌধুরী সোহেল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!