BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন সবুজ (৩০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ শে ফেব্রুয়ারি) সকাল ৬টায় কালিকাপুর ইউনিয়নের ছুফিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ সীতাকুন্ড থানার সিবপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এস আই তোফায়েল আহমেদ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যান (ঢা. মে. উ ১১-৬১৭৬) চলন্ত অবস্থায় সামনের দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান (ঢা. মে. ট ২১-৪৩০৪)-কে পেছনে সজোরে ধাক্কা দিলেই চালক সবুজ গুরুতর আহত হয়। এ সময় চালক গাড়িতে আটকা পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, গুরুতর আহত চালক সবুজের শরীরের নিচের অংশ মারাত্মক যখন হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার এস আই তোফায়েল আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর আহত চালককে হাসপাতালে পাঠাই। সেখানে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে চালকের লাশ হস্তান্তর করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ