BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পোশাক সামগ্রী-মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পোশাক সামগ্রী-মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লা ব্যুরো: কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় ভিন্ন দুইটি অভিযান চালিয়ে ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় পোশাক সামগ্রী ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শনিবার (১৮ অক্টোবর) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং একইদিন দুপুরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে বুড়িচং ও পাঁচতোবি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩২৩ পিস ভারতীয় শাড়ি, ১৮০ পিস শাল এবং ১ হাজার ৭১৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা এসব মালামাল শিগগিরই কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ