BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কাদের হিংস্র, অশিক্ষিত, জানোয়ার বললেন সুনিধি?

কাদের হিংস্র, অশিক্ষিত, জানোয়ার বললেন সুনিধি?

বিটিসি বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন কলকাতার সংগীতশিল্পী সুনিধি নায়েক। বাড়িতে কুকুর পোষায় নিষেধাজ্ঞা থাকায় এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সুনিধি একটি ঘোষণা দেন। লেখেন, নিকেতন সোসাইটির মালিকদের উদ্দেশ্যে বলছি- আপনারা বাসায় কুকুর রাখার অনুমতি দেন না, তার একমাত্র কারন আপনারা নিজেরাই এক একটা হিংস্র, অশিক্ষিত জানোয়ার। ধন্যবাদ।

এমন পোস্টের ব্যাকগ্রাউন্ডে সুনিধি জুড়ে দিয়েছেন কেনড্রিক লামারের ‘দে নট লাইক আস’ গানটি।

গায়িকার এমন স্ট্যাটাসের পর মন্তব্যের ঘরে নেটিজেনরা নিজেদের মতামত জানাতে শুরু করেন। একজন লেখেন, ‘জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছে ঈশ্বর।’

আরেকজন পোষা কুকুর লুনার ছবি আপলোড করে লেখেন, ‘সত্যিই? আর আমি এখানে আমাদের লুনাকে নিয়ে সেখানে বাসা নেয়ার পরিকল্পনা করছিলাম!’

প্রসঙ্গত, আসামের মেয়ে সুনিতা কলকাতার মেয়ে হলেও তিনি বাংলাদেশের সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী। ২০২০ সালে ভালোবেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সুনিতা-অর্ণব। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!