BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কাজ পাচ্ছেন না শ্রদ্ধা কাপুর?

কাজ পাচ্ছেন না শ্রদ্ধা কাপুর?

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউডের ‘স্ত্রী’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নিয়মিত কাজ পাচ্ছেন না—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে অভিনেত্রীর বাবা, বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেছেন, তার মেয়ে আলিয়া ভাট ও অনন্যা পাণ্ডের তুলনায় পারিশ্রমিকের দিক থেকে অনেক এগিয়ে আছেন।

শক্তি কাপুর সাংবাদিকদের জানান, “শ্রদ্ধা কম ছবিতে কাজ করে, তবে যেটি করে সেটিই যেন সেরা হয়—এই দিকেই ওর মনোযোগ।

পারিশ্রমিকের দিক থেকেও ও আলিয়া বা অনন্যার চেয়ে অনেক বেশি টাকা নেয়।

কী বলছেন? ও কাজ পাচ্ছে না?”

তথ্য অনুযায়ী, ছবির ধরন ও বাজেটের ওপর নির্ভর করে শ্রদ্ধা কাপুর প্রতি সিনেমায় গড়ে ৭ থেকে ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’-এর জন্য তিনি প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন।

মেয়ের ব্যক্তিত্ব নিয়েও শক্তি কাপুর বলেন, ‘শ্রদ্ধা খুবই জেদি এবং নিজের নীতিতে অটল।

কিছু নির্দিষ্ট মূল্যবোধ আছে, যেগুলো খুব কড়াভাবে অনুসরণ করে। আমাদের সম্পর্কটা বন্ধুর মতো—কখনো ঝগড়া হয়, আবার কখনো সিনেমা নিয়ে আলোচনা করি।’

তিনি গর্বের সুরে যোগ করেন, ‘আমি সত্যিই ওর জন্য গর্বিত। ও খুব ভালো অভিনয় করে।

‘স্ত্রী ২’-এর বক্স অফিস সাফল্যের পর শ্রদ্ধার প্রতি দর্শক ও প্রযোজকদের আগ্রহ এখনো তুঙ্গে রয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি