BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী

কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: দেশের মানুষ কোন উগ্রবাদকে সমর্থন করেনি। সেজন্য আগামী দিনে দেশের সম্প্রীতি, ঐক্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

সোমবার (২৩ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মিজানুর রহমান মিনু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় সেসময়ের সরকার সাফল্য অর্জন করেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা জিয়াউর রহমানের মতো করে দেশকে একটা পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সহজ সরল, সাদাভাবে এবং সততা ও নিষ্ঠার সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বা কাউকে প্রভু স্বীকার করে নয়, সেইভাবে বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন তার দেশের সিংহভাগ আমার মা এবং বোনেরা তারা যখন শিক্ষায় সর্বোচ্চ স্থানগুলো অর্জন করতে পারে; তাদের চূড়ান্ত সেই লক্ষ্যে পৌঁছাতে পারে। তখনই সেই দেশের অগ্রগতি ও উন্নয়ন সুপ্রতিষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামসহ প্রমুখ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!