BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত-৩৩

কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত-৩৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশে ১২১ জন সেনা নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সামরিক পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৩৩ জন সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮১ জন।

সোমবার (২৩ মার্চ ) পুয়ের্তো লেগুইজামো এলাকায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘হারকিউলিস সি-১৩০’ মডেলের বিমানটিতে ১১০ জন সেনা এবং ১১ জন ক্রু ছিলেন। পুয়ের্তো লেগুইজামো বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র দুই কিলোমিটারের মাথায় বিমানটি বিকল হয়ে একটি মাঠে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘন বনাঞ্চল ঘেরা মাঠটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

পৌরসভার ডেপুটি মেয়র কার্লোস ক্লারোস জানান, স্থানীয় বাসিন্দারা নিজস্ব সরঞ্জাম নিয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বড় হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।

দেশটির বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, আহতদের ফিরিয়ে নিতে বিশেষ ব্যবস্থাসম্পন্ন দুটি এয়ার-অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে।

বিধ্বস্ত হারকিউলিস বিমানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্র উপহার হিসেবে দিয়েছিল। চারটি শক্তিশালী ইঞ্জিনবিশিষ্ট এই বিমানটি কেন উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় মুখ থুবড়ে পড়ল, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ