BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, হিসাব করে করতে হবে ব্যবহার

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, হিসাব করে করতে হবে ব্যবহার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ব্যাপক বিমান হামলা বা ‘অপারেশন এপিক ফিউরি’র এক সপ্তাহ পার হওয়ার আগেই নিজেদের অত্যাধুনিক ও নির্ভুল লক্ষ্যভেদী (প্রিসিশন) অস্ত্রের মজুত নিয়ে সংকটে পড়েছে মার্কিন সামরিক বাহিনী।

পেন্টাগন যে হারে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যয় করছে, তাতে ওয়াশিংটন আর মাত্র ‘কয়েক দিন’ পরই কোন লক্ষ্যবস্তুগুলোকে আগে রক্ষা করা হবে, তা নিয়ে অগ্রাধিকার নির্ধারণের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, এই অভিযানে এ পর্যন্ত ইরানের ২ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এই ব্যাপকতা মার্কিন কমান্ডারদের নতুন করে হিসাব কষতে বাধ্য করছে যে, প্রতিপক্ষ ইরান কত দ্রুত তাদের নিজস্ব গোলাবারুদ শেষ করবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা দিয়েছেন, এই যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে শক্তিশালী আঘাতগুলো আসা এখনও বাকি।’

তবে পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে প্যাট্রিয়ট এবং থাড (THAAD)-এর মতো বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শত শত ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র ব্যয় করা হয়েছে। এছাড়া ইরানি নেতা ও ব্যালিস্টিক মিসাইল সাইটগুলো লক্ষ্য করে বিপুল সংখ্যক টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে।

অন্যদিকে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে বাহারাইন, কুয়েত, ইরাক, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে হাজার হাজার ড্রোন এবং শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

কুয়েতে একটি ড্রোন হামলায় অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং রিয়াদ ও কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো ইরানি হামলার শিকার হয়েছে।

অস্ত্রের এই দ্রুত ঘাটতি ওয়াশিংটনকে কৌশলগতভাবে চাপে ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সীমিত মজুত দিয়ে পরবর্তী কয়েক সপ্তাহ যুদ্ধ চালিয়ে নেওয়া পেন্টাগনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি