BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও বিদায় জুভেন্টাসের

ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও বিদায় জুভেন্টাসের

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে। ম্যাচের অতিরিক্ত সময়ে ভিক্টর ওসিমেন ও বারিস ইয়িলমাজের গোলে রোমাঞ্চকর লড়াই শেষ ষোলোয় উঠেছে গ্যালাতাসারাই।

প্রথম লেগে ইস্তানবুলে ৫-২ ব্যবধানে পিছিয়ে থাকার পরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিল জুভেন্টাস। মূল ম্যাচের শেষ দিকে ওয়েস্টন ম্যাকেনির হেডে ৩-০ ব্যবধানে এগিয়ে দুই লেগ মিলিয়ে সমতা (৫-৫) ফেরায় ইতালিয়ান ক্লাবটি।

শেষ পর্যন্ত এই ম্যাচে ৩-২ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ অগ্রগামিতায় শেষ ষোলোতে ওঠে গ্যালাতাসারাই।

প্রথমার্ধে লুকাস তোরেইরার ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে প্রত্যাবর্তনের সূচনা করেন অধিনায়ক মানুয়েল লোকাতেল্লি।

৪৮ মিনিটে ইংলিশ ডিফেন্ডার লয়েড কেলি প্রথমে হলুদ কার্ড দেখলেও ভিএআর রিভিউয়ের পর সেটি সরাসরি লাল কার্ডে রূপ নেয়। ১০ জনে নেমেও দারুণ লড়াই চালায় জুভেন্টাস।

ফেদেরিকো গাত্তি ৭০ মিনিটে গোল করে আশা জাগান। এরপর ৮২ মিনিটে ম্যাকেনির কাছ থেকে আসে সমতাসূচক গোল।

অতিরিক্ত সময়ে খেলা গড়ালে আর পেরে ওঠেনি স্বাগতিকরা। ইয়িলমাজের পাস থেকে নিচু শটে জাল খুঁজে নেন ওসিমেন।

ম্যাচের একদম শেষ মিনিটে পাল্টা আক্রমণে নিজেই গোল করে জয় নিশ্চিত করেন বারিস ইয়িলমাজ।

২০১৩-১৪ মৌসুমের পর এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠল গ্যালাতাসারাই। পরের রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ লিভারপুল অথবা টটেনহ্যাম হটস্পার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত