BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী

এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে দেশের সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বাড়াতে সরকারের কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়নি, এসি বাসের ভাড়া নিয়ন্ত্রণ কে করে প্রশ্নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এসি বাসগুলো নিয়ে আপনারা কথা বলছেন। আমরা এ ব্যাপারেও বসবো।

বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কী করা যায়, এগুলো আমরা দেখবো।

সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেন, এসি বাসের ভাড়াও নির্ধারিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা পদক্ষেপ নিয়েছি। এসি গাড়ির ধরন বিভিন্ন রকমের তো, ওই জন্য একটু সমস্যা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার বাংলাদেশ-নেপাল সম্পর্ক সুদৃঢ় করতে সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়