BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির

এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়া হবে—এমনই সতর্কবার্তা দিয়েছে তারা।

চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান ইতোমধ্যেই বিশ্বের তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে চলাচল অনেকটাই সীমিত করে দিয়েছে। এই প্রণালি দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়।

ইরানের সশস্ত্র বাহিনীর এক বিস্তারিত বার্তায় বলা হয়েছে, যদি দেশের বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা হয়, তাহলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা আর খোলা হবে না।

শুধু তাই নয়, ওই বার্তায় আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে—ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। পাশাপাশি, যেসব দেশের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়া হবে।

এ পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতারাও একই সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফও সতর্ক করে বলেছেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে পুরো অঞ্চলের তেল ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?