BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

একযুগ আগে সিলেটে খালেদা জিয়ার যে ভবিষ্যদ্বাণী সত্য হলো

একটি দল মুসলমানদেরকে শিরক করাচ্ছে : তারেক রহমান

সিলেট ব্যুরো: সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে দাঁড়িয়ে ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দৃপ্তকণ্ঠে বলেছিলেন, ‘তারেক রহমান বীরের বেশেই দেশে ফিরবেন।’

দীর্ঘ একযুগ পর আজ (২২ জানুয়ারি) সেই ভবিষ্যদ্বাণী সত্য হলো, ছেলে ফিরলেন বীরের বেশেই। যদিও ছেলের রাজসিক প্রত্যাবর্তন দেখে যেতে পারেননি মমতাময়ী মা।

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন আর নানা চড়াই-উতরাই পেরিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করতেন। সেখান থেকেই আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন তারেক রহমান। তার জনসভা ঘিরে লোকে লোকারণ্য ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠসহ সিলেট নগরী।

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (২১ জানুয়ারি) রাত আটটায় আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। সবশেষ ২০০৫ সালে তিনি সিলেটে এসেছিলেন। দীর্ঘ প্রায় দুই যুগ পর ফিরেই তিনি ছুটে যান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারে। জিয়ারত করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কবরও।

এরপর তিনি ছুটে যান দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে।

রাজনীতির ঊর্ধ্বে আজ আলিয়া মাদ্রাসা মাঠে ভাসছে এক বিষাদমাখা স্মৃতি—মায়ের সেই দৃপ্ত ঘোষণা আর ছেলের এই রাজসিক প্রত্যাবর্তন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবৈধভাবে বসানো গরুর হাটে উচ্ছেদ অভিযান বরিশালে চাঁদার দাবিতে হাতুড়িপেটা: উজিরপুর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, পদ থেকে বহিষ্কার রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না : সেতুমন্ত্রী ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ সেনাসহ ‘উভচর’ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান : ইরানি সেনাপ্রধান বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা