BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঋতুপর্ণা-মনিকাদের সাথে ‘বন্ডিংস’ ভালো হচ্ছে আনিকার

ঋতুপর্ণা-মনিকাদের সাথে ‘বন্ডিংস’ ভালো হচ্ছে আনিকার

বিটিসি স্পোর্টস ডেস্ক: সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন আফঈদা-ঋতুপর্ণারা। সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীও চেষ্টা করছেন, নতুন সতীর্থদের সাথে মানিয়ে নিতে, প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে খেলতে।

অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ থেকে শুরু হবে উইমেন’স এশিয়ান কাপ। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে দল।

এ মাসের শুরুর দিকে শুরু হওয়া ক্যাম্পে ও প্রাথমিক দলে ছিলেন আনিকা। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়েই অস্ট্রেলিয়া অভিযানে গেছেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার।

ঢাকায় ক্যাম্প চলাকালীন অধিনায়ক আফঈদার ‘রুমমেট’ ছিলেন আনিকা। অস্ট্রেলিয়াতেও তাই। রোববার দ্বিতীয় দিনের প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে আনিকা জানালেন, দলের বাকিদের সাথে তার বোঝাপড়া দৃঢ় হচ্ছে আরও। তবে সিডনির ২৮ ডিগ্রি সেলসিয়াস গরমে নিজের একটু সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

“আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম, তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরও উন্নত হচ্ছে। আমি আবারও আফঈদার সাথেই থাকছি এবং আমরা এখানে সিডনিতে খুব মজা করছি। আর… হ্যাঁ, দলের সবার মধ্যকার বোঝাপড়া বা বন্ডিং আরও ভালো হচ্ছে।”

“সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমি এখনও এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম…সবাই আমাদের জন্য দোয়া করবেন।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষারোপ করলেন নেতানিয়াহুকে ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে মার্কিন রণতরি জর্জ বুশ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের