BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ আঃ মালেক (৭১) কে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।

এ সময় এই মুক্তিযোদ্ধাকে রক্ষা করতে আসলে তার ভাইয়ের বউ তাহমিনা আক্তার (৪৫) ভাইয়ের ছেলে সৈয়দ রনি (১৮) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

এ বিষয়ে উজিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর শনিবার সকাল দশটার সময় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আঃ মালেক পৈত্রিক সম্পত্তিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষ সৈয়দ আবুল কালাম মন্টু (৫০) এর নেতৃত্বে মিলি বেগম (৪৫), বকুলি বেগম (৪২), সৈয়দ হিমেল (২০), সৈয়দ হালিম (৫৫) সহ ১০-১২ জনের একটি দল মুক্তিযোদ্ধার উপর হামলা চালায়, এ সময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে হামলা করে গুরুতর যখম ও আহত করে।

এ সময় তাকে রক্ষা করতে গেলে আরো দুজন গুরুতর জখম হন।

স্থানীয়রা উদ্ধার কর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত সৈয়দ আবুল কালাম মন্টুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষারোপ করলেন নেতানিয়াহুকে ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে মার্কিন রণতরি জর্জ বুশ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের