BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৮ জন।

গুরুতর ৬ জনসহ ৮ জনকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মোঃ মশিউর রহমান বাবুল মোল্লা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয় পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মশিউর রহমান মোল্লার সাথে প্রতিপক্ষ আব্দুর রহমান মোল্লার সাথে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিবাদমান সম্পত্তিতে আদালত নিষেধাজ্ঞা জারি করেন।

১১ ডিসেম্বর সকাল ৭ টায় সময় প্রতিপক্ষ আব্দুর রহমান মোল্লা, বারেক মোল্লা, আঃহালীম মোল্লার নেতৃত্বে রাশেদ ও আব্দুল্লাহ সহ ছয়-সাতজনের একটি দল প্রতিপক্ষ মশিউর রহমানের মালিকানাধীন ইট নিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের কাজ শুরু করেন।

এ বিষয় মশিউর রহমান(৫৬) বাধা দিলে প্রতিপক্ষ হামলা চালায় এ সময় আরো গুরুতর আহত হন, কামরুন নাহার (৪৫),মতিউর রহমান (৪২) মাসুদা খানম (৫৩) খাদিজা বেগম (৪৫) পারভিন আক্তার (৪০) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ সময় অপর পক্ষের আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সোহানা রহমান আনিকা (২২)।

এ বিষয়ে আব্দুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃ ফারুক হোসেন জানান, এ বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ