BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উখিয়ায় ইয়াবাসহ এক চোরাকারবারি আটক

উখিয়ায় ইয়াবাসহ এক চোরাকারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটকৃকৃত মো. সাদেক হোসেন (২০) হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বালুখালী বিওপি টহল দল বৃহস্পতিবার রাতে বালুখালী সীমান্তে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে মিয়ানমার দিক থেকে তিনজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

এসময় তারা নেটের ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সাদেক জানায়, রহমতের বিল এলাকার আব্দুর রহিম (৩২) এর কাছ ৯ হাজার টাকার বিনিময়ে ইয়াবা চোরাচালানের কাজ করছিল।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, মাদকচক্রের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ