BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদুল ফিতরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কবরে ফুল দিয়েও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শনিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১টারি দিকে তিনি সেখানে যান। প্রথমে পরিবারের পক্ষ থেকে জিয়ারত ও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ শীর্ষ নেতারা।

কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে সবাইকে নিয়ে মোনাজাতে অংশগ্রহণ করেন।

ঈদুল ফিতরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এর আগে, সকালে প্রথমে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?