BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবু’র মত বিনিময়

ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবু’র মত বিনিময়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে ইসলামপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সাথে স্থানীয় এমপি এ,ই সুলতান মাহমুদ বাবু মত বিনিময় সভা করেছেন।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে স্থানীয় এমপির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।

তিনি বলেন মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই অর্জন আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি।

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তাঁদের সম্মান ও অধিকার রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রæতিদ্ধ।

এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের সমস্যার কথা শুনে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, যুগ্ম সম্পাদক আজম উদ দৌলা পাহলোয়ান, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ, মিজানুর রহমান খান শাহিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ রফিকুল ইসলাম,ফুলু চৌধুরী,মোজাহারুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ