BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মান কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা

ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মান কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বাজার উন্নয়নে নির্মান কাজ বাধাঁ দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পার্থশী ইউনিনের মলমগঞ্জ বাজার উন্নয়ন নির্মান কাজ বন্ধ হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা হতাশায় ভুগছে।

জানাগেছে, মলমগঞ্জ বাজারের ১৭৪৫ নং দাগে খাস খতিয়ানভুক্ত ২৮ শতক জমির ওপর দীর্ঘদিন ধরে ৪০টি দোকান পরিচালিত হয়ে আসছে। এলজিইডির প্রভাতী প্রকল্পের আওতায় প্রায় ৬৩ লাখ,২৭ হাজার ৫৯০ টাকা ব্যয়ে প্রকল্পের প্লান অনুযায়ী দোকানিদের অঙ্গীকার নামা নিয়ে ইউনিয়ন ভ’মি কার্যালয় মাঠে সাময়িকভাবে দোকানগুলো স্থানান্তর করে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান কাজ শুরু করেন।

ব্যবসায়ীরাদের অভিযোগ,প্রায় ১৫দিন আগে বাজার উন্নয়নে নির্মান কাজ শুরু হয়। ৯অক্টোবর একটি মহল কাজে বাধাঁ প্রদান করে। খাস জমিতে আম্বিয়া বেগম নামের এক বিধবা মহিলার ৩ শতাংশ জমি রয়েছে দাবী করে নির্মান কাজ বন্ধ করে দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বণিক সমিতির নামে অপপ্রচার চালায়। তারা এই ঘটনার সুস্থ্য তদন্তের মাধ্যমে উন্নয়ন কাজে বাঁধা দেওয়ায় বিচারের দাবী জানান।

মলমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি সামছুল হক প্রধান অভিযোগ করে বলেন, “বাজার উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর পরেই একটি সিন্ডিকেট আমাদের কাছে চাঁদা দাবি করছে। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করছে। শুধু তাই নয়,আম্বিয়া নামে কথিত এক মহিলাকে দোকানি সাজিয়ে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারও চালানো হচ্ছে।

বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল প্রধান বিটিসি নিউজকে বলেন, “বিগত সরকার আমলেও তারা এই এলাকাকে চাঁদাবাজির আখড়ায় পরিণত করেছিল। এখনো একই কাজ করার চেষ্টা করছে। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুবিধার্থে বাজার উন্নয়ন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ‘ইরান যুদ্ধ অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে’ যুক্তরাষ্ট্রের ১৫ দফার বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে ইরান : ট্রাম্প ‘পারস্য উপসাগরে মার্কিন সেনারা হাঙ্গরের খোরাক হবে’ সম্মানের নিদর্শন হিসেবে ২০টি তেলের জাহাজ দিচ্ছে ইরান : ট্রাম্প মধ্যপ্রাচ্য কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে ইরানের হামলা, ভারতীয় শ্রমিক নিহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দৌলতদিয়ায় বাস ডুবি: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা সোনারগাঁওয়ে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন