BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ড্রোন হামলার দাবি ইরানের

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ড্রোন হামলার দাবি ইরানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, উন্নতমানের ‘আরাশ-২’ ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়।

ইরানের সেনা মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, হামলায় ব্যবহৃত অধিকাংশই ছিল আরাশ-২ ড্রোন, যার পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার। এটি কিয়ান ও আরাশ-১ ড্রোনের তুলনায় আরও উন্নত ও বিধ্বংসী।

তিনি দাবি করেন, ড্রোনটির রাডারে শনাক্তযোগ্যতা অত্যন্ত কম হওয়ায় শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানো সহজ। তবে এ দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকে ইরান ইতোমধ্যে ৪০০-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে প্রায় ৯২ শতাংশ প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ সোসানি বলেন, ইরান ৪০০-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আমাদের প্রতিহত করার হার প্রায় ৯২ শতাংশ।

গতকাল শনিবার দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ১৭৫ জনকে চিকিৎসা নিতে হয় বলেও জানিয়েছে ইসরায়েল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ