BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলের কেন্দ্রস্থলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, উদ্ধারকারী দল মোতায়েন

ইসরায়েলের কেন্দ্রস্থলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, উদ্ধারকারী দল মোতায়েন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরায় শনিবার (২১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে এমনটি বলা হয়।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘দেশের কেন্দ্রস্থলে আঘাতের খবর পাওয়া গেছে, সেখানে উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল পাঠানো হয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এই বার্তার আগে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয় এবং সাধারণ মানুষকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

একই সঙ্গে ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। শনিবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত চার দফা হামলার সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চলছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাগরিকদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। ক্রমাগত এই হামলা ও পাল্টা প্রতিরোধের ফলে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে উঠেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ