BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরাইলি হামলা: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় একমাসে নিহত ২৬০ ফিলিস্তিনি

ইসরাইলি হামলা: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় একমাসে নিহত ২৬০ ফিলিস্তিনি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরাইলি বাহিনীর হামলায় একমাসে নিহত হয়েছেন ২৬০ জন ফিলিস্তিনি। আহত আরও ৬৩২ জন। শুধু গাজা নয়, অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদাররা।

স্থানীয় সময় বৃহস্পতিবারও (১৩ নভেম্বর) গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত একমাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ শতাধিক ফিলিস্তিনি।

অধিকৃত পশ্চিমতীরেও অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান। হেবরনের উত্তরাঞ্চলে বেইত উমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয়। আনতাবা শহরে ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াই ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। জেরুজালেমে দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হন অনেকে।

এদিকে, নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের মধ্যেই গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে সংগঠনটি কাজ করছে বলেও জানানো হয়েছে।

শীতের ঝড় আসার কারণে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে সতর্ক করেছে গাজার রাফাহ শহরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। তাবু ও ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আশ্রয় নেয়া পরিবারগুলোর কাছে শীত ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা না থাকায়, এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি গুরুতর মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, দুর্নীতি মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরাইলের প্রেসিডেন্টকে চিঠি পাঠানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। তবে শুধু ক্ষমা পাওয়ার জন্য দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান