BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান যুদ্ধ: আরব মিত্রদের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ: আরব মিত্রদের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই নতুন সামরিক সমীকরণ গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় মিত্রদের শক্তিশালী করতে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের অস্ত্রচুক্তির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নোটিশ কংগ্রেসের কাছে পাঠিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এই বিশাল অস্ত্র চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হবে।

প্রতিবেদনে বলা হয়, চুক্তির সবচেয়ে বড় অংশ যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ঝুলিতে। ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের এই প্যাকেজে থাকছে উন্নত ড্রোন, নির্ভুল ক্ষেপণাস্ত্র, আধুনিক রাডার এবং এফ-১৬ যুদ্ধবিমান। এই সরঞ্জামগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াবে।

চুক্তি অনুযায়ী, কুয়েত পাচ্ছে প্রায় ৮ বিলিয়ন ডলারের এয়ার ও মিসাইল ডিফেন্স রাডার সিস্টেম, যা ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে, জর্ডানের জন্য তুলনামূলক ছোট হলেও কৌশলগত সহায়তা বিমান ও গোলাবারুদ রক্ষণাবেক্ষণে ৭০ মিলিয়ন ডলার বরাদ্দ।

এছাড়া, এই তিন দেশের জন্য আরও ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। তবে এগুলো আগে অনুমোদিত প্যাকেজের সমন্বয় বা সরাসরি বাণিজ্যিক বিক্রয় হওয়ায় কংগ্রেসকে জানানোর প্রয়োজন পড়েনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার বাংলাদেশ-নেপাল সম্পর্ক সুদৃঢ় করতে সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা আদমদীঘিতে ট্রাক ধাক্কায় শিশুকণ্যা নিহত তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত