BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে ঈদ শনিবার

ইরানে ঈদ শনিবার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরানে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির দফতর জানিয়েছে, শুক্রবার হবে রমজানের ৩০তম দিন। পরের দিন শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইরানের প্রতিবেশী ইরাকেও একই ঘোষণা দেয়া হয়েছে। দেশটির শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানিও ইরানের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন।

মোজতবা খামেনি এই মাসেই ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। বাবা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি। ইরান এই সংঘাতকে ‘রমজান যুদ্ধ’ নামে অভিহিত করেছে।

ইসলামি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস এবং চাঁদ দেখার ওপর ভিত্তি করে এটি ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। এর পরবর্তী মাস হলো শাওয়াল। শাওয়াল মাসের প্রথম দিনই ঈদুল ফিতর উদযাপিত হয়।

রমজান পালন ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। এ সময় বিশ্বজুড়ে কোটি মুসলমান সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা আদমদীঘিতে ট্রাক ধাক্কায় শিশুকণ্যা নিহত তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল স্মরিকলিপি প্রদান: রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহে কঠোর নজরদারি, পাচার রোধে বিজিবির জোরদার অভিযান