BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের

ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ করার জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছে ইয়েমেন।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী সতর্ক করেছে যে, ইরান ও প্রতিরোধ অক্ষশক্তির বিরুদ্ধে আগ্রাসন বাড়তে থাকলে তারা সরাসরি সামরিক হস্তক্ষেপ চালাবে।

শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য আমাদের হাত ট্রিগারেই রয়েছে।’

২৮ ফেব্রুয়ারি ইসলামী প্রজাতন্ত্রকে (ইরান) লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী যৌথ হামলা শুরু করে। বিনা উস্কানির আগ্রাসন শুরুর প্রায় এক মাস পর এই বিবৃতিটি দিলো ইয়েমেন।

সারির মতে, উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি, চলমান আগ্রাসনে অন্যান্য পক্ষের অংশগ্রহণ এবং ইসলামী প্রজাতন্ত্র বা অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে শত্রুতামূলক অভিযান চালানোর জন্য লোহিত সাগরের ব্যবহার করা ও আরও কিছু বিষয় ইয়েমেনি সৈন্যদের হস্তক্ষেপের কারণ হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা তা হতে দেব না।’

ওই কর্মকর্তা বলেন, শুধু ইসলামী প্রজাতন্ত্রকেই নয়, বরং প্রতিরোধ অক্ষ এবং বৃহত্তর মুসলিম বিশ্বকেও লক্ষ্য করে ব্যাপকতর অভিযান চালালে, তার বিরুদ্ধে বাহিনীর এই অবস্থান অবিচল থাকবে, যা ধর্মীয় ও নৈতিক দায়িত্ববোধ থেকে উদ্ভূত হয়েছে বলে তারা মনে করে।

ওই কর্মকর্তা আরও বলেন, এই আগ্রাসনের লক্ষ্য হলো ইসরাইলি শাসনের তথাকথিত ‘বৃহত্তর ইসরাইল’ পরিকল্পনা বাস্তবায়ন করা। পশ্চিম এশিয়া জুড়ে আরও বিস্তৃত এলাকা অন্তর্ভুক্ত করে নিজেদের দখল করা অঞ্চল আরও বাড়ানোর দিকে ইঙ্গিত করেন তিনি।

বিবৃতিতে ইয়েমেনের অবস্থানকে জায়নবাদী চক্রান্ত এবং যারা এটি বাস্তবায়ন করার চেষ্টা করছে, অর্থাৎ তেল আবিব ও ওয়াশিংটনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আঞ্চলিক জনগণের ‘বৈধ অধিকার’-এর অংশ হিসেবেও বর্ণনা করা হয়েছে।

তিনি আগ্রাসন বন্ধের লক্ষ্যে গৃহীত কূটনৈতিক প্রচেষ্টায় সাড়া দেয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান এবং এই নৃশংসতাকে ‘অন্যায়, নিপীড়নমূলক ও অযৌক্তিক’ হামলা হিসেবে বর্ণনা করেন, যা বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির ক্ষতি করে।

এর আগে ইরান যুদ্ধে যোগ দিতে শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সশস্ত্র গোষ্ঠী হুতি।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার ফলে দক্ষিণ ইসরাইলের বিয়ারশেবা ও আশপাশের শহরগুলোতে সাইরেন বেজে ওঠে এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ