BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর

ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ নয় বরং সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

তিনি সতর্ক করে বলেছেন, ‘সামরিক পদক্ষেপে স্থায়ী কোনো সমাধান আসবে না বরং যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।’

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়া সফরকালে ইরান ও হরমুজ প্রণালির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন ম্যাখোঁ।

প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা ইরানের পারমাণবিক ইস্যুর দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারবে না।

কার্যকর কূটনৈতিক ও কারিগরি আলোচনার কাঠামো গড়ে তোলা না গেলে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে। তাই টেকসই সমাধানের জন্য সংলাপের বিকল্প নেই বলে উল্লেখ করেন ম্যাখোঁ।

এদিকে হরমুজ প্রণালি সচল রাখতে প্রস্তাবিত সামরিক অভিযানের ধারণাও নাকচ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি মনে করেন, এ ধরনের পদক্ষেপ বাস্তবসম্মত নয় বরং এতে বড় ধরনের ঝুঁকি রয়েছে।

ম্যাখোঁ আরো বলেন, ‘এমন সামরিক অভিযান বাস্তবায়নে দীর্ঘ সময় লাগবে এবং এতে প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো উপকূলীয় হামলার ঝুঁকিতে পড়তে পারে।’

পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ আধুনিক অস্ত্রভাণ্ডার পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক