BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাংকার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী কয়েকটি বোমা দিয়ে কৌশলগত হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনী আজ বুধবার এ কথা জানিয়েছে।

সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূলে থাকা সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একাধিক ৫ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা ব্যবহার করে সফল আঘাত করেছে।

যা ভারী ও শক্তিশালী কংক্রিট বা মাটির স্তর ভেদ করতে সক্ষম।

এই স্থানগুলোতে থাকা ইরানের জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের জন্য ঝুঁকি তৈরি করেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইরান কৌশলগত এই জলপথটি বন্ধ করে দেওয়ার পর এই বোমা হামলাটি চালানো হয়।

২০২২ সালে এয়ার ফোর্স টাইমসের এক প্রতিবেদন অনুসারে, এই বোমাগুলোর প্রতিটির আনুমানিক মূল্য ছিল ২ লাখ ৮৮ হাজার ডলার।

তবে এগুলো গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ফেলা ৩০ হাজার পাউন্ড (১৩৬০০ কেজি) ওজনের বোমার চেয়ে কম শক্তিশালী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেনি ঠিক কোন বোমা তারা হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ব্যবহার করেছে।

তবে দুই ধরনের বোমা এই কাজে ব্যবহার করা যেতে পারে, জিবিইউ-২৮ এবং নতুন জিবিইউ-৭২ অ্যাডভান্সড ৫কে। এর মধ্যে জিবিইউ-৭২ ব্যবহার হওয়ার সম্ভাবনা বেশি।

২০২১ সালে প্রথম পরীক্ষা করা এই বোমাটি হলো একটি বড় জেডিএএম, যা স্যাটেলাইট এবং নেভিগেশন সিস্টেমের সাহায্যে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করতে পারে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ