BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরাকে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন-রকেট হামলা

ইরাকে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন-রকেট হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে এ হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়েছে।’

একজন প্রত্যক্ষদর্শী জানান, দূতাবাস চত্বরে বিস্ফোরণের পর সেখান থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা গেছে। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোনকে মাঝপথে রুখে দেয়। এর কয়েক ঘণ্টা আগে দূতাবাসে আরও একটি রকেট হামলা নসাৎ করে দিয়েছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলমান ইরান যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু হওয়ার পর থেকে এটিই ছিল দূতাবাসে চালানো সবচেয়ে শক্তিশালী বা তীব্র আক্রমণ।

এ অভিযানে অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে।

রয়টার্স তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের জোট ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’-এর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত একটি বাড়িতেও দুটি বিমান হামলা চালানো হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, ওই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী