BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরাকের গোয়েন্দা সদর দপ্তরে ড্রোন হামলা, কর্মকর্তা নিহত

ইরাকের গোয়েন্দা সদর দপ্তরে ড্রোন হামলা, কর্মকর্তা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে দেশটির গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে কর্মরত এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।

এ ছাড়া হামলায় আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে ইরাক সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিটের প্রধান জেনারেল সাদ মান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকালে বাগদাদের প্রাণকেন্দ্রে এ হামলা চালানো হয়েছে।’

অন্যদিকে এএফপি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাগদাদের একটি যোগাযোগ ভবনেও ড্রোন হামলা চালানো হয়েছে। সূত্রটি জানায়, ক্ষতিগ্রস্ত ভবনটিতে ইরাকের একটি নিরাপত্তা সংস্থার কার্যালয় ছিল।

সংস্থাটি দেশটিতে ‘উগ্রবাদবিরোধী’ অভিযানের অংশ হিসেবে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে কাজ করে থাকে।

ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, বাগদাদে তাদের সদর দপ্তরের কাছে ‘আইনবহির্ভূত গোষ্ঠী’র চালানো ড্রোন হামলায় এক কর্মকর্তা নিহত হয়েছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। হামলার পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাশিয়ায় ২৮০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন : মস্কো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হরমুজে নিরাপদ নৌ চলাচলে ২২ দেশের জোট, যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন পারস্য উপসাগরে যাত্রীবাহী জাহাজে হামলা করেছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, দাবি ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর ইরাকে গ্যাস সরবরাহ চালু করলো ইরান জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহত দুই বোনসহ ১২ জনের পরিচয় মিলেছে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত-২০ হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত-৪