BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আরএমপির ১২ থানার ওসি রদবদল

আরএমপির ১২ থানার ওসি রদবদল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর রাখতে ১২ থানার ওসি বদলি–পদায়ন করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল অবিলম্বে কার্যকর করা হয়।

উল্লেখযোগ্যভাবে, লটারির মাধ্যমে এই ১২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে, যা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

নতুনভাবে পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা—

১। মোঃ আবুল কালাম আজাদ, ওসি, বোয়ালিয়া মডেল থানা → মতিহার থানা

২। মোঃ রবিউল ইসলাম, ওসি, দামকুড়া থানা → বোয়ালিয়া মডেল থানা

৩। মোঃ আরজুন, ওসি, চন্দ্রিমা থানা → বেলপুকুর থানা

৪। মোঃ আব্দুল মালেক, ওসি, মতিহার থানা → রাজপাড়া থানা

৫। আব্দুল মতিন, ওসি, কাটাখালী থানা →পবা থানা

৬। মোঃ সুমন কাদেরী, ওসি, বেলপুকুর থানা → কাটাখালী থানা

৭। মাছুমা মুস্তারী, ওসি, শাহমখদুম থানা → এয়ারপোর্ট থানা

৮। মোঃ ফারুক হোসেন, ওসি, এয়ারপোর্ট থানা → শাহমখদুম থানা

৯। মোঃ ফরহাদ আলী, ওসি, পবা থানা → কাশিয়াডাঙ্গা থানা

১০। মোঃ আজিজুল বারী ইবনে জলিল, ওসি, কাশিয়াডাঙ্গা থানা → দামকুড়া থানা

১১। মোঃ মনিরুল ইসলাম, ওসি, কর্ণহার থানা → চন্দ্রিমা থানা

১২। মোঃ হাবিবুর রহমান, ওসি, রাজপাড়া থানা → কর্ণহার থানা

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের এই ব্যাপক রদবদলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তেছে বলে জানান একাধিক দায়িত্বশীল সূত্র।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ লালমনিরহাটে রেলের ৭০০ কোয়ার্টার ঝুঁকিপূর্ণ, থাকেন বহিরাগতরা : রাতে বসে মাদকের হাট রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৬ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে সেরা বাংলাদেশ বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল ইতালি ১০ জন নিয়েও ব্রাজিলকে হারিয়ে দাপট দেখাল ফ্রান্স রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা কৈশোরে বঙ্গভবনে আগমনের স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর