BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া

আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া

নিজস্ব প্রতিবেদক: অপারেশনাল প্রস্তুতি বাড়ানো, টহল দলের সমন্বয় শক্তিশালী করা, গুরুত্বপূর্ণ রুট ও পয়েন্টে পুলিশ উপস্থিতি নিশ্চিত করা এবং নগরজুড়ে নিরাপত্তা পরিবেশ আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বিশেষ পেট্রোলিং ড্রিল পরিচালনা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ ড্রিলে আরএমপির বিভিন্ন ইউনিটের উচ্চপদস্থ কর্মকর্তা ও টহল দল অংশ নেন। ড্রিল চলাকালে টিমগুলো নগরীর গুরুত্বপূর্ণ মোড়, ব্যস্ত সড়ক ও জনবহুল এলাকায় পেট্রোলিং মহড়া চালিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

টহল রুটের মধ্যে লক্ষ্মীপুর মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনি চত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলুপট্টি ও বর্ণালী মোড়সহ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়।

আরএমপি জানায়, নগরবাসীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিয়মিত মহড়া, টহল ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীর মধ্যে আস্থার পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ