জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে পোস্টার ব্যানার এর পাশাপাশি সাধারণ মানুষের কাছে গিয়ে সরাসরি সুখ দুঃখের খোঁজ খবর নিচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রুহুল আমীন মিলন।
স্থানীয় সুত্রে জানা যায়, ১ নং কেন্দুয়া ইউনিয়ন, ২ নং শরীফপুর ইউনিয়ন,৩ নং লক্ষীরচর ইউনিয়ন,৪ নং তুরসীরচর ইউনিয়ন,৫ নং ইটাইল ইউনিয়ন, ৬ নং নরুন্দি ইউনিয়ন, ৭ নং ঘোড়াধাপ ইউনিয়ন, ৮ নং বাঁশচড়া ইউনিয়ন, ৯ নং রানাগাছা ইউনিয়ন, ১০ নং শ্রীপুর ইউনিয়ন, ১১ নং শাহবাজপুর ইউনিয়ন, ১২ নং তিতপল্লা ইউনিয়ন, ১৩ নং মেষ্টা ইউনিয়ন, ১৪ নং দিগপাইত ইউনিয়ন, ১৫ নং রশিদপুর ইউনিয়ন এর ৩৮৫ টি গ্রাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রুহুল আমীন মিলন।
তিনি প্রতিটি গ্রাম ঘুরে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। সেই সঙ্গে এলাকাবাসীও তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। এলাকার মানুষের অধিকার আদায়ের যে কোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দির্ঘ দিন থেকে। সাধারণ মানুষের জন্য গনসংযোগ করে যাচ্ছেন তিনি।
গনসংযোগ থেকে গণমানুষের জরিপে দেখা যায়, সামনের হাড্ডাহাড্ডি নির্বাচনে জয়ের সম্ভাবনা অনেক গুন বেড়েছে রুহুল আমীন মিলনের। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে জয়ের সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করছেন সচেতন মহল। রুহুল আমীন মিলন জানান, আমি নির্বাচিত হওয়া মানে সাধারণ মানুষ নির্বাচিত হওয়া।
কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের সদর উপজেলায় শিক্ষা, চিকিৎসা, সরকারি পণ্য আসলেই যারা প্রাপ্য তাদের কাছে পৌঁছে দিতে আমি বাধ্য। আমি সাধারণ মানুষের পাশে আছি পাশে থাকবো। তাদের নিয়ে সদর উপজেলার সুনাম অর্জন করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি আরো বলেন এলাকার উন্নয়ন, জামালপুর সদরে সুশাসন প্রতিষ্ঠা ও জবাব দীহিতা মূলক সমাজ ব্যবস্থা তৈরি করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এলাকার নবীন প্রবীণ তার লক্ষ্য দেখে অবাক হয়েছে এবং তার প্রশংসা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান। #














