BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘আমাদের কাউকে লাগবে না, আমরাই ১ নম্বর’, মিত্রদের সহায়তা না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প

‘আমাদের কাউকে লাগবে না, আমরাই ১ নম্বর’, মিত্রদের সহায়তা না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র; কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি তারা। উল্টো গতকাল ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকার কাউকে লাগবে না, অন্য কারো সহায়তার প্রয়োজন নেই।

মিত্র দেশগুলোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে। বর্তমানে ঐ জলপথে কার্যত অচলাবস্থা। ফলে তেলের দাম বাড়ছে। বিশ্ব বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর ট্রাম্প মিত্র দেশগুলোকে রণতরি পাঠানোর আহ্বান জানান; কিন্তু যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান ও ইতালিসহ বহু দেশ এই প্রস্তাবে সাড়া দেয়নি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানান, মার্কিন অভিযান বিষয়ে ইউরোপকে আগাম কিছু জানানো হয়নি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন ছাড়াই এমন মোতায়েনে যেতে পারে না বার্লিন।

মিত্র দেশগুলোর সাড়া না পেয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের কারো দরকার নেই। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের সেনাও সবচেয়ে শক্তিশালী।

তিনি আরো জানান, ‘অনেকটা পরীক্ষা করার উদ্দেশ্যেই মিত্রদের পাশে চাইছিলেন, প্রয়োজনে কে সাহায্য করবে তা যাচাই করতে।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?