BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো: রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের উদ্যোগে ধর্মীয় বৃত্তি পরীক্ষা ২৩ জানুয়ারী শুক্রবার দুপুর ২টায় আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে ৩য় থেকে দশম শ্রেনী পর্যন্ত্য প্রায় ১৫০জন ছাত্র/ছাত্রী অংশগ্রহন করেন ।

আবুরখীল বৌদ্ধ কল্যান তহবিলের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি আবুরখীল কেন্দ্রিয় বিহারের অধ্যক্ষ ভদন্ত অরুনানন্দ মহাথের, সাধারন সম্পাদক আবুরখীল বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথের, আবুরখীর অজন্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথের, জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, পন্ডিত ধর্মরাজ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মদর্শন থের, আবুরখীল মনোকামনাপুর্ন জাদীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উককট্টা পঞ্ঞা থের, বিদর্শন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ থের, চান্দগাঁও কেন্দ্রীয় বিহারের আবাসিক ভিক্ষু নিরোধানন্দ ভিক্ষু, জৈষ্টপুরা শান্তিময় বিহারের অধ্যক্ষ ধর্মালংকার ভিক্ষু, বড়িয়াখালী নালন্দ বিহারের অধ্যক্ষ দেবপ্রিয় ভিক্ষু, আবুরখীল গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মশ্রী ভিক্ষু, নন্দন কানন বিদর্শন বিহারের আবাসিক ভদন্ত রাহুলানন্দ ভিক্ষু প্রমুখ।

বৃত্তি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান শাখার সহ-সভাপতি কিরন বিকাশ বড়ুয়া, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক সম্বল কুমার বড়ুয়া, আবুরখীল খেলোয়ার সমিতির অর্থ সম্পাদক ও প্রাক্তন কাষ্টম কর্মকর্তা অপু বড়ুয়া, আবুরখীল গৌতম বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বাবু বড়ুয়া, বাংলাদেশ ফরেষ্ট ডিপার্টমেন্টের ন্যাশনাল কনসালটেন্ট (কমিউনিটি মোবাইলেজশন) বরণ বড়ুয়া, অজন্তা বিহার পরিচালনা পরিষদের উপদেষ্টা শিমুল বড়ুয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অলকেশ বড়ুয়া তপু, আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, অজন্তা বিহার পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক ব্যাংক কর্মকর্তা সরোজ বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা রুমা বড়ুয়া।

পরীক্ষা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক সনদ কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক সঞ্চিতা বড়ুয়া, সিনিয়র শিক্ষিকা সেবু বড়ুয়া,শিক্ষিকা ইতি বড়ুয়া, শিক্ষক সুমিত্র বড়ুয়া, শিক্ষিকা মৌমিতা বড়ুয়া, শিক্ষিকা উর্মি বড়ুয়া, শিক্ষিকা মিতা বড়ুয়া, শিক্ষিকা উর্মিলা বড়ুয়া, শিক্ষিকা মুনমুন মুৎসুদ্দি ও শিক্ষিকা মলি বড়ুয়া, ইমন ও রুবেল প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ