BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা আফছার আলীর ইন্তেকাল

আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা আফছার আলীর ইন্তেকাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া আদমদীঘি উপজেলার তালসন গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অবসপ্রাপ্ত সরকারি কর্মচারী ও বিশিষ্ট ফুটবলার আফছার আলী সরদার (৮০) বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি——রাজিউন)

মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে তিন মেয়ে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।

পরদিন শুক্রবার বেলা ১১ টায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আফছার আলী সরদারকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর বাদ জুম্মা শিশু নিকেতন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, বেলাল হোসেন, তহির উদ্দিনসহ মুসল্লিবিৃন্দ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আদমদীঘি উপজেলঅ বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার, আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান. বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, কাবিল উদ্দিন, আব্দুস ছালাম, ইসমাইল হোসেন, আবেদ আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেলসহ আটক-৭ বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত-১৫ আলমডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৬ পটুয়াখালীর বাউফলে যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই