BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: কাল ২৩ জানুয়ারী শুক্রবার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে শুভ অধিবাসের মধ্য দিয়ে বিশ্ব শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় ষোল প্রহর ব্যাপী লীলারস কীর্তন শুরু হবে।

ওইদিন সন্ধ্যায় গঙ্গা আহবান, শ্রীদভগবদ পাঠ, মঙ্গলঘট স্থাপন করে অধিবাসের মাধ্যমে হরিনাম যজ্ঞানুষ্টানের সূচনা শুরু করা হবে।

রাতে স্বাগতিক দল রাধাকান্ত সম্প্রদায়ের পরিবেশনায় হরিনাম অন্তে পরদিন ২৪ জানুয়ারী, শনিবার এবং ২৫ জানুয়ারী, রবিবার লীলারস কীর্তন অনুষ্ঠিত হবে।

২৬ জানুয়ারী, সোমবার কুঞ্জভঙ্গ অন্তে শ্রীমন্মাহাপ্রভুর ভোগ, ভোগদর্শন, মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে পরিসমাপ্তি হবে। হরিনাম যজ্ঞ অনুষ্টানে লীলারস কীর্তন পরিবেশন করবেন- স্বাগতিক দল ব্রজ গোপাল সম্প্রদায়ের শ্রীমতি সুজাতা মোহন্ত, রংপুরের গৌড় নিতাই সম্প্রদায়ের সৌস্য কৃষ্ণ দাস শিমুল, বগুড়া শিবগজ্ঞের রাই কিশোরী সম্প্রদায়ের শ্রীমতি পুজা রায় স্নেহা, নওগাঁ নজিপুরের শ্রীকৃষ্ণ রুপসজ্জা সম্প্রদায়ের নন্দিনী হাৱদার।

হরিনাম বাসর অনুষ্ঠানের সভাপতি বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী বলেন, ইতি মধ্যে অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগীতা সহ সকল ভক্ত বৃন্দদের হরিবাসরে পদচারনা দিয়ে কীর্তন শ্রবন ও প্রসাদ গ্রহনের নিমন্ত্রন জানিয়েছেন তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেলসহ আটক-৭ বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত-১৫ আলমডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৬ পটুয়াখালীর বাউফলে যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই