BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত দু:স্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ

আদমদীঘিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত দু:স্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আদমদীঘি উপজেলায় দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে ত্রান ও অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এসব ত্রাণ ও অর্থ বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, কেন্দ্রীয় শ্রমিক আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, সহকারি অ্যাপক গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, বগুড়া জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, আবু মোতালিব, ইউনুছ আলী দুলাল, যুবদল নেতা জুয়েল রানা, রিয়ন সরকারসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ।

উল্লেখ্য: অত্র উপজেলায় একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়ন মিলে মোট ৭ শত ৪২ জন দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে ত্রান ও অর্থ সহায়তা প্রদান করা হয়। এরমধ্যে ৫৯০ জনকে ৫শত টাকা করে ও ২৫২ জনকে একটি করে শাড়ী ত্রান সামগ্রি সহায়তা প্রদান করা হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ