BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আদমদীঘিতে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির ডোবার পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলার প্রত্যন্ত অঞ্চল দড়িয়াপুর গ্রামের পাট গুদামের পাশে ডোবার পানি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের পাশে একটি পাঠ গুদামের পাশে একটি কচুরীপানা ভর্তি পানির ডোবায় (দল) রয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় জনৈক ব্যক্তি ওই ডোবার পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টায় লাশ উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে বেশ কয়েক দিন আগে কেবা কারা হত্যা করে ওই ডোবায় ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ