আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির চাঁপাপুর সড়কে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন নামের ৪ বছর বয়সের এক শিশুকণ্যা নিহত হয়েছে। রোববার (২৯ মার্চ) বেলা ১১ টায় আদমদীঘির চাঁপাপুর-চৌমুহনি সড়কের আড়াইল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিশুকণ্যা হাবিবা খাতুন আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, রোববার বেলা ১১ টায় উল্লেখিত স্থানে সড়ক পারাপারের সময় চাঁপাপুর থেকে কুন্দগ্রাম মুখী ঢাকা মেট্রো-ট- ১২-৪৩৫৫ নম্বর ট্রাকটি শিশুকণ্যাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। জনতা ট্রাকটি আটক করেছে।
ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করে জানায়, কোন বাদি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে। #















