BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ গ্রেপ্তার-১

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ গ্রেপ্তার-১


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া মোটরসাইকেল ২ ঘন্টা পর উদ্ধারসহ রাশেদ ওরফে রুবেল (২৬) নামের চোচক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫ টায় দুপচাঁচিয়া উপজেলার আলতাফন নগর বাজার এলাকা থেকে উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদ ওরফে রুবেল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, শনিবার বেলা ১ টায় আদমদীঘি উপজেলার মটপুকুরিয়া গ্রামের ফরিদুল ইসলাম শাহ তার ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন ১২৫ সিসি ডিসকোভার মোটরসাইকেলটি তার বাসার সামনে রেখে খাবার জন্য বাসায় প্রবেশ করেন। এসুজুকে চোরচক্র মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোজা খুঁজির এক পর্যায়ে বিকেল ৫টায় আলতাফ নগর বাজারে বাদি ফরিদুল ইসলাম তার মোটরসাইকেলটি সনাক্ত করে রাশেদ ওরফে রুবেলকে আটক করে পুলিশে খবর দেন।

আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী আলতাফ নগর বাজার থেকে চোরচক্রের সদস্য রাশেদ ওরফে রুবেলকে আটক ও মোটরসাইকেলটি জব্দ করেন। এসময় চোরচক্রের অপর কয়েকজন পালিয়ে যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন ও অপর পলাতকদের গ্রেপ্তার তৎপরতা চলছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ