BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আতলেতিকোর বিপক্ষে সাম্প্রতিক স্মৃতি সুখকর নয়, তবে আত্মবিশ্বাসী ওলমো

আতলেতিকোর বিপক্ষে সাম্প্রতিক স্মৃতি সুখকর নয়, তবে আত্মবিশ্বাসী ওলমো

বিটিসি স্পোর্টস ডেস্ক: আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই মৌসুম ধরে বেশ ভুগতে হচ্ছে বার্সেলোনাকে। চলতি মৌসুমে যেমন তাদের বিপক্ষে হেরেই শেষ হয়ে গেছে তাদের কোপা দেল রের শিরোপা ধরে রাখার আশা।

একই দলের বিপক্ষে লড়তে হবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালেও। তবে আগের ব্যর্থতা নিয়ে না ভেবে, সামনের লড়াইয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দানি ওলমো।

চলতি মৌসুমে লিগে প্রথম দেখায় ঘরের মাঠে আতলেতিকোর বিপক্ষে ৩-১ গোলে জয় পায় বার্সেলোনা।

তবে, গত ফেব্রুয়ারিতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে মাদ্রিদের ক্লাবটির মাঠে গিয়ে ৪-০ গোলে বিধ্বস্ত হয় কাতালান ক্লাবটি। ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে ৩-০ ব্যবধানে জিতলেও, দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় তারা।

ওই কষ্টে প্রলেপ দেওয়ার সুযোগ অবশ্য সামনেই পেয়ে যাচ্ছে তারা।

আগামী মাসের প্রথমার্ধেই দলটির বিপক্ষে তিনবার দেখা হবে বার্সেলোনার; ৪ এপ্রিল লা লিগায় ফিরতি লেগের পর, সপ্তাহের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে দুই লেগে মুখোমুখি হবে তারা, ইউরোপ সেরার মঞ্চে ম্যাচ দুটি হবে ৮ ও ১৪ এপ্রিল।

দিয়েগো সিমেওনের দলের বিপক্ষে লড়াইগুলো যে ভীষণ কঠিন হবে, তা ভালো করেই জানেন ওলমো। দুই মৌসুম ধরে অভিজ্ঞতার আলোকে বার্সেলোনা ইউটিউবে সেই কথাই বললেন তিনি। শোনালেন জয়ের আশাবাদ।

“এমন কিছুই আমরা ভেবেছিলাম। গতবারও আমরা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম এবং আমরা জানি (আসছে লড়াইয়ে) জিততেই হবে, এর মাঝামাঝি বলে কিছু নেই। যদি আমাদের সেরাটা মেলে ধরতে পারি, তাহলে আমরা জিততে পারব।”

গত মৌসুমে লিগে বার্সেলোনাকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়ে দিয়েছিল আতলেতিকো। পরে ফিরতি দেখায় ৪-২ ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় হান্সি ফ্লিকের দল।

তাদের এবারের মুখোমুখি লড়াইটাও শিরোপা লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

২৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল।

২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারেয়াল। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহত দুই বোনসহ ১২ জনের পরিচয় মিলেছে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত-২০ হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত-৪ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় ২ গেটম্যান বরখাস্ত, তদন্ত কমিটি গঠন কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩, আহত-৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ দেওয়ানগঞ্জে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ-১