BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার-৫

আড়াইহাজারে যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার-৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও পুলিশের খোয়া যাওয়া পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্রশস্ত্র, ককটেল ও গুলি উদ্ধার করা হয়েছে।

এসময় ৫ জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর থেকে যৌথ বাহিনীর সদস্যরা খালিয়ারচর, মধ্যার চর ও কদমির চরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

শুক্রবার বিকেলে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে সন্ত্রাসের জনপদ খ্যাত কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানার নিয়ন্ত্রণ নেয়ার জন্য ভোর থেকে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য ও থানা পুলিশের ১০ জন সদস্যকে সঙ্গে নিয়ে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।’

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজদের বাড়িতে চালানো এ তল্লাশি অভিযানে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রশস্ত্র টাটা জুতা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় সেনাসদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাড়িগুলোতে অভিযান চালিয়ে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তারদের এনে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এনে জড়ো করেন। গ্রেপ্তাররা হলেন— মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির ও রিংকু মিয়া।

জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বাড়ি-ঘরগুলো চিহ্নিত করে সেগুলোতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, ১০ রাউন্ড গুলিসহ ৫ রাউন্ড শটগানের কার্তুজ, আটটি ককটেল, ইলেকট্টিক শক দেয়ার যন্ত্র, নগদ ১০ লাখ ১৫ হাজার ৮০০ টাকা, টেটা ৩৮৮ রামদা ১টা, বড় ছুরি ১৩টি, দা ৭টি, ২টি কুড়াল, ছোট ছুড়ি ৬টা, চাপাতি ৭টি ও ৬টি হকিস্টিকসহ ডাকাতির কাজে ব্যবহৃত বড় টর্চলাইট উদ্ধার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতে জনসমুদ্র, বিশ্বশান্তি কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত যমুনায় মানুষের ঢল, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত টাঙ্গাইলে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত