BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ( ২৪ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী সভাপতিত্ব করেন। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছাঃ রাশেদা আক্তার স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুস্তম আলী ও ৬ ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় গ্রাম আদালতে মামলার অগ্রগতি,এ যাবত মামলার রিপোর্ট উপস্থাপনসহ ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমুহ, শিক্ষনীয় দিক নিয়ে, দায়িত্ব-কর্তব্য ও উপজেলা পর্যায়ে গৃহিত পদক্ষেপসহ দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম চলছে।

এই প্রকল্পের সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য হলো, স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রæত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিস্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারীদের সক্ষমতা বৃদ্ধি করা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি