BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আটলান্টিকে তেলবাহী জাহাজের নিরাপত্তায় সাবমেরিন মোতায়েন রাশিয়ার

আটলান্টিকে তেলবাহী জাহাজের নিরাপত্তায় সাবমেরিন মোতায়েন রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আইসল্যান্ডের কাছে একটি তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিতে সাবমেরিনসহ একাধিক নৌযান মোতায়েন করেছে রাশিয়া। ট্যাংকারটি আগে ভেনেজুয়েলা থেকে তেল রপ্তানির সঙ্গে যুক্ত ছিল।

যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা জাহাজটির গতিবিধি নজরদারিতে রেখেছে- এমন শঙ্কা থেকেই রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্যাংকারটি সম্প্রতি নিজের পতাকা পরিবর্তন করে রাশিয়ার পতাকা টানিয়েছে।

ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক নজরদারি ও তদারকি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘বেলা ১’ নামের ওই ট্যাংকারটি গত মাসে ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু গত ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জাহাজটির কাছে আসে।

সন্দেহ করা হচ্ছিল, জাহাজটির নিবন্ধনভুক্ত দেশ বৈধ নয়। তখন বলা হয়েছিল, জাহাজটি গায়ানায় নিবন্ধিত।

তবে ট্যাংকারটির ক্রু সদস্যরা কোস্ট গার্ডকে জাহাজে উঠতে দিতে অস্বীকৃতি জানায়।

এরপর জাহাজটি সেখান থেকে পালিয়ে যায়। এই সময়ের মধ্যেই এটি রাশিয়ার সোচি বন্দরে গিয়ে নতুন করে নিবন্ধন সম্পন্ন করে এবং নাম পরিবর্তন করে ‘মারিনেরা’ রাখে। জাহাজটির ট্র্যাকিং ট্রান্সপন্ডার, যা ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে বন্ধ ছিল, উত্তর দিকে যাত্রার সময় আবার চালু করা হয়।

এর আগে ‘বেলা ১’ নামেই ট্যাংকারটি ২০২৪ সালের জুলাই মাস থেকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় ছিল।

মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করেছিল, ইরানসমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মালিকানাধীন একটি কোম্পানির জন্য অবৈধ কার্গো পরিবহনের সঙ্গে জাহাজটি জড়িত ছিল।

এদিকে, নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে ভেনেজুয়েলার জলসীমায় এমন আরও তিনটি ট্যাংকার দেখা গেছে, যেগুলো আগেও নিষেধাজ্ঞার আওতায় ছিল। সেগুলোও সম্প্রতি নিজেদের পতাকা পরিবর্তন করে রাশিয়ার পতাকা ধারণ করেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের পাল্টা জবাবে ১৩ মার্কিন সেনা নিহত, আহত-২০০ বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম