BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধ কাঠ মজুদকারীদের বিরুদ্ধে থানচি রেঞ্জের অভিযান : ৫ লক্ষ টাকার কাঠ উদ্ধার

অবৈধ কাঠ মজুদকারীদের বিরুদ্ধে থানচি রেঞ্জের অভিযান : ৫ লক্ষ টাকার কাঠ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো: বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলামের নির্দেশনায় বান্দরবান বন বিভাগের থানচি রেঞ্জের আওতাধীন বড় মোদক এলাকায় অবৈধ ভাবে গাছ কর্তনকারী ও অবৈধ কাঠ মজুদকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করে ৭১৬টি সেগুন গোল কাঠ জব্দ করা হয়।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে থানচি রেঞ্জের বড় মোদক এলাকায় বিজিবি মোদক ৫৭ আলীকদম ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলামের নির্দেশে থানচি রেঞ্জের রেঞ্জার ইসরায়েল হোসেন এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, বান্দরবান বনবিভাগের থানচি রেঞ্জে ইসরায়েল হোসেন রেঞ্জার হিসেবে দায়িত্বপালন করার পর থেকেই রেঞ্জ এলাকায় বিভিন্ন ভাবে ব্যাপক অভিযানের ফলে থানচির অবৈধ গাছ কর্তনকারীরা এবং অবৈধ কাঠ পাচারকারীরা নিত্যনৈমত্তিক কৌশল পাল্টিয়ে চলে আসছিলো।

তবুও সর্বশেষ, থানচির রেঞ্জের আওতাধীন বড় মোদক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবিকে সাথে নিয়ে চিহ্নিত বনখেকোদের আস্তানায় একটি সফল অভিযান পরিচালনা করে ৫ লক্ষ টাকার সেগুন গোলকাঠ জব্দ করেন যার পরিমাপ ৪২২.০৩ ঘনফুট প্রায়।

অভিযানে ৫ লক্ষ টাকার সেগুন গোল কাঠ জব্দ করা হয়।

ইসরায়েল হোসেন আরো বিটিসি নিউজকে বলেন- শুধুই কাঠ জব্দ নয় কাঠগুলোর মজুদদারদের বিরুদ্ধেও বন আইনে মামলা করা হচ্ছে।

এদিকে থানচি রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, রেঞ্জার ইসরায়েল হোসেনের সাথে রেঞ্জ অফিসের হাইসিঙ চিঙ মার্মা ও ফরেস্ট গার্ড প্রকাশ চন্দ্র মল্লিক উপস্থিত ছিলেন।

এদিকে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স বান্দরবান বন বিভাগের সফল অভিযান পরিচালনা করায় অভিনন্দন জানান।

সংগঠনের নেতৃবৃন্দ বিটিসি নিউজকে বলেন, বান্দরবানের বন রক্ষা আরও বিশেষ ভূমিকা পালন করতে হবে বন বিভাগকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ